টাটা গাড়িতে বিশাল ছাড় দিচ্ছে নিটল মটরস

অটোমোটিভ শোতে নিটল টাটার স্টল ফিতা কেটে উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।
 ছবি: সংগৃহীত

চতুর্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শোর গোল্ড স্পন্সর নিটল মটরস লিমিটেড। মেলা থেকে গাড়ি কিনলে গ্রাহকেরা দুই লাখ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি নির্দিষ্ট মডেলের সঙ্গে রয়েছে মোটরসাইকেল আকর্ষণীয় নানা উপহার।

অটোমোটিভ শোতে নিটল টাটার স্টল ফিতা কেটে উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ। তিনি বলেন, গ্রাহকেরা টাটার জনপ্রিয় গাড়িগুলো এই শোতে পাবেন। মেলা উপলক্ষে টাটা মটরসের বাণিজ্যিক গাড়িতে থাকছে বিশাল ছাড় ও আকর্ষণীয় উপহার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটল মটরস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তানবীর শহীদ, এক্সপ্রেস বিভাগের সিইও মুসতাক আহমেদ, এইস সেগমেন্টের সিবিও আহমেদ শওকত হোসেন, প্রোডাক্ট প্রেসিডেন্ট বি এম মুরাদ হোসেন, মো. এনায়েত হোসেন বিপ্লব, তানভীর হাসান ও হাসান মাহমুদ।