
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ দিয়েছে ইয়ামাহা রাইডারস ক্লাবের একটি দল। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কয়েক দিন ধরে এ অঞ্চলের পানিবন্দী মানুষ চরম খাদ্যসংকটে রয়েছে। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডারস ক্লাব।
ইয়ামাহা রাইডারস ক্লাব বাইকারদের নিয়ে গঠিত একটি সংগঠন।
ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত একটি দল ২২ জুন ঢাকা থেকে এ কর্মসূচির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ২৩ জুন সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে প্রায় দুই হাজার মানুষের কাছে রান্না করা খাবার, শুকনা খাবার ও জরুরি ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে একটি মেডিকেল টিম ছিল এ কর্মসূচিতে। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে এসিআই মোটরস।
বিজ্ঞপ্তি