ব্রাজিলে নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা

সাদিয়া ফয়জুননেসা
সংগৃহীত

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে সরকার ব্রাজিলের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৮তম ব্যাচের কর্মকর্তা কূটনীতিক সাদিয়া ফয়জুননেসা ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

কূটনীতিক হিসেবে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ছাড়াও বার্লিন ও ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন।

সাদিয়া ফয়জুননেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জনের পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।