সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২১ মে, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল

ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স (ছবিতে বাঁয়ে)
ছবি: ইউনিসেফের সৌজন্যে

ইউনিসেফ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল। তারা ১০টি মিটিংয়ে সরকারের কর্মকর্তাদের কাছে একই কথা জানিয়েছিল। ইউনিসেফ মনে করে, অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়প্রক্রিয়ায় পরিবর্তন আনায় দেশে সময়মতো টিকা আসেনি।

বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ ‘মারল’ পাকিস্তানকে, টের পেল ভারত

সিলেট টেস্ট জয়ের পর বাংলাদেশ দল

২০ মে ২০২৬। সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারাল বাংলাদেশ। সেদিনের সেই রাওয়ালপিন্ডি আর আজকের এই সিলেটের মধ্যে পাকিস্তানের বিপক্ষে আরও দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। বাংলাদেশ জিতেছে চারটি টেস্টেই। তাতে কলকাতার কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর সিনেমার একটি সংলাপ মনে পড়তে পারে, ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে।’

বিস্তারিত পড়ুন...

‘মেজর জেনারেল’ সেজে শাসাতেন পুলিশকে, ধরা পড়লেন যেভাবে

‘মেজর জেনারেল’ হিসেবে ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মো. অপু

নাম মো. অপু। বয়স ৩৩ বছর। পেশায় গাড়িচালক। হরদম ফোন দিতেন পুলিশের কর্মকর্তাদের। কখনো কোনো মামলার তদন্ত দ্রুত শেষ করতে বলতেন। কখনো-বা মামলার আসামিদের রিমান্ডে নিতে তাগাদা দিতেন। কিংবা আসামিরা জামিন চাইলে, সেটা তাঁকে জানাতে এবং মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে বলতেন।

বিস্তারিত পড়ুন...

মিরপুরের শিশুটির বাবা কী কারণে বিচার চাইবেন?

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ওয়ারেন ই. বার্গারের একটি ঐতিহাসিক বক্তব্য আছে: ‘একটি স্বাধীন জাতির স্বাধীনতার ভিত্তি টিকিয়ে রাখতে আদালতের ওপর আস্থা অপরিহার্য। আর এই আস্থা তখনই ভেঙে পড়ে, যখন দীর্ঘসূত্রতার কারণে বিচার বঞ্চিত হয়।’

বিস্তারিত পড়ুন...

মোদিকে সাপুড়ে বানিয়ে নরওয়ের সংবাদপত্রে কার্টুন, ভারতে চলছে বিতর্ক

নরওয়ের সংবাদপত্র আফটেনপোস্টে মোদিকে সাপুড়ে বানিয়ে কার্টুন

ভারতে সংবাদপত্রের স্বাধীনতা ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন ওঠার পর নরওয়ের এক সংবাদপত্রের কার্টুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাপুড়ে হিসেবে দেখানো হলো। এই কার্টুন প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই পত্রিকার বিরুদ্ধে জাতিবিদ্বেষ ও ঔপনিবেশিক মানসিকতা প্রকাশের অভিযোগ আনা হয়েছে। এমন কথাও বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির সফর ঘিরে এই কার্টুন প্রকাশ ‘কুরুচিপূর্ণ ও অবমাননাকর’।

বিস্তারিত পড়ুন...