হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুর সংখ্যা কমছে না
হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুর সংখ্যা কমছে না

৪৯৯ শিশুর জীবন কেড়ে নিল হাম

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের হাম নিশ্চিত এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪১৪ শিশু হামের উপসর্গে এবং ৮৫ শিশুর হাম শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ২৬১ শিশুর হামের উপসর্গ দেখা দিয়েছে, মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৫৪০।