ঢাকার সিএমএম আদালতের এজলাসকক্ষে আইনজীবীদের মারধরের শিকার সময় টিভির প্রতিবেদক আসিফ হোসাইন। আজ বৃহস্পতিবার ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে তোলা
ঢাকার সিএমএম আদালতের এজলাসকক্ষে আইনজীবীদের মারধরের শিকার সময় টিভির প্রতিবেদক আসিফ হোসাইন। আজ বৃহস্পতিবার ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে তোলা

আদালতে সাংবাদিককে মারধর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মনজুরুল আলমের জামিন শুনানি ছিল আজ। এ সময় এজলাসে সময় টিভির প্রতিবেদক আসিফ হোসাইন আইনজীবীদের দ্বারা মারধরের শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক মনজুরুল আলমকে বিধ্বস্ত অবস্থায় আদালতে হাজির করা হলে, অন্য এক সাংবাদিকের সাথে কথা বলার সময় আইনজীবীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। আসিফ হোসাইন এগিয়ে এলে আইনজীবীরা তাঁকে মারধর করেন। যদিও আইনজীবী মহিউদ্দিন মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।