আজ বেলা ২টা ২৭ মিনিটে যশোরে ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, উৎপত্তিস্থল মনিরামপুর। চলতি মাসে এটি তৃতীয় ভূমিকম্প। এর আগে ১৪ সেপ্টেম্বর আসামে ৫.৮ মাত্রার এবং ২১ সেপ্টেম্বর সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আজকের ভূমিকম্পের কেন্দ্র ঢাকা থেকে ১৫৭ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ১৪ সেপ্টেম্বরের ভূমিকম্পের কেন্দ্র ছিল আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝে।