শুভ সকাল। আজ ২৭ সেপ্টেম্বর, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

এসিসির কাছ থেকে সে জন্য বাংলাদেশ দল ধন্যবাদ পেতে পারে। ৪১ বছর ধরে এশিয়া কাপে একটা ভারত-পাকিস্তান ফাইনাল ‘উপহার’ দিতে তাদের চেষ্টার ত্রুটি ছিল না। প্রতিবারই এশিয়া কাপের সূচি এমনভাবে করা হতো, যেন দুই দল ফাইনালসহ সর্বোচ্চবার মুখোমুখি হতে পারে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। এবার সে ভাগ্য লিখে দিয়েছে বাংলাদেশ। ক্রিকেটের বৃহৎ স্বার্থে এমন ‘আত্মত্যাগ’ করতে পারে কয়টা দল?
বিস্তারিত পড়ুন...
অশান্ত লাদাখ শান্ত করতে নরেন্দ্র মোদির বিজেপি সরকার পরিচিত পথেই হাঁটছে। বুধবারের গোলমালের জন্য সরকার যাঁকে ‘পালের গোদা’ ঠাউরেছে, ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত সেই শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকের সংস্থার বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ এনে তাঁর লাইসেন্স বাতিল করেছে। তাঁর সংস্থার বিরুদ্ধে সিবিআই তদন্তও শুরু করেছে।
বিস্তারিত পড়ুন...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বিএনপি। অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চায় দলটি। এ লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব নানাভাবে কাজ করছেন বলে দলের উচ্চপর্যায়ের একটি সূত্র থেকে জানা গেছে।
বিস্তারিত পড়ুন...
সামাজিক যোগাযোগমাধ্যমে রিলসে ঘুরেফিরে আসছে গানগুলো। ইউটিউব শর্টস ভিডিওতে অনেক ভিডিও। ইউটিউবে সার্চ করে ফিরে যাই সত্তরের দশকে। একদল ক্যারিবীয় শিল্পী গাইছেন, ‘ড্যাডি, ড্যাডি কুল’ কিংবা ‘সানি, ওয়ান সো ট্রু, আই লাভ ইউ’। মনে পড়ে আশি কিংবা নব্বইয়ের ঢাকার অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকার পার্টি, বিয়েবাড়ি কিংবা অভিজাত ক্লাবের ড্যান্স ফ্লোর—সবখানে তখন অদ্ভুত সুরের সঙ্গে নাচে মাতোয়ারা।
বিস্তারিত পড়ুন...
ডোনাল্ড ট্রাম্প নিয়ে এত কালি খরচ হয়েছে, কিন্তু কবিতার প্রতি তাঁর ভালোবাসা নিয়ে প্রায় কিছুই লেখা হয়নি। অথচ অন্তত একটি কবিতা আছে, যেটি তিনি ভীষণ পছন্দ করেন এবং নিয়মিত উল্লসিত জনতার সামনে আবৃত্তি করেন।
বিস্তারিত পড়ুন ...