ইস্টার্ন ব্যাংকের লোগো
ইস্টার্ন ব্যাংকের লোগো

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে ইস্টার্ন ব্যাংকের

বছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয়(ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৫ পয়সা।

অর্থাৎ আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ইস্টার্ন ব্যাংকের মুনাফা কমেছে।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইস্টার্ন ব্যাংকের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৪১ পয়সা। আগের অর্থবছরের একই সময় যা ছিল ৩ টাকা ১৪ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৩২ টাকা ৪ পয়সা।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের কয়েকটি দুর্বল ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থায় ঋণ দেওয়া হয়েছে। সবল ব্যাংকগুলো এই ঋণ দিয়েছে। সবল ব্যাংকগুলোর তালিকায় ইস্টার্ন ব্যাংকও আছে। এই ব্যবস্থার আওতায় গ্লোবাল ইসলামী ব্যাংককে ২৫ কোটি টাকা দিয়েছে ইস্টার্ন ব্যাংক।