গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি
গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি

জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা কমেছে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের

বছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮৬ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ২৭ পয়সা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় এই তথ্য পাওয়া গেছে।

চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকেও (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির মুনাফা কমেছে। এই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৪ টাকা ১৪ পয়সা।

গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৬৮ পয়সা।

গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি ২০২৩ সালে ২৫ শতাংশ, ২০২২ সালে ২৫ শতাংশ, ২০২১ সালে ৩০ শতাংশ, ২০২০ সালে ২৪ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০২০ সালে তারা একই সঙ্গে ৭ দশমিক ৫ শতাংশ বোনাস লভ্যাংশও দিয়েছিল।