বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৪ হাজার ৯৪২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণের হার মোট পরীক্ষার্থীর ৩১ শতাংশ। আজ বুধবার রাতে এ ফল প্রকাশ করা হয়।
গত শনিবার (১৮ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন।
উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএসে ফলাফল জানানো হবে। এছাড়া এনটিআরসিএর ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ফলাফল পাবেন আবেদনকারী প্রার্থীরা।
এদিকে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পূর্ণাঙ্গ ফলাফল দেখতে এখানে ক্লিক করুন