৬০টির বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে ২০২৬’। গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবির নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাইরিলেশনস (সিজিপিঅ্যান্ডএআর) কার্যালয়।
দিনব্যাপী আয়োজনে আইইউবির শিক্ষার্থীরা অংশগ্রহণকারীপ্রতিষ্ঠানগুলোর স্টলে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে ক্যারিয়ার বিষয়ে সরাসরি কথা বলার পাশাপাশি, চাকরি ও ইন্টার্নশিপের জন্য সিভি জমা দেয়, এবং প্রশিক্ষণ সেশন ও ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নেয়।
উদ্বোধনী পর্বে বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম, সহ–উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড, সিজিপি অ্যান্ড এআরের পরিচালক মো. মঞ্জুরুল হক খান, উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি দাস এবং সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান নিশাত আনোয়ার।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সিটি ব্যাংক, বিকাশ, প্রাইম ব্যাংক, কাজী ফার্মস গ্রুপ, এসিআই লিমিটেড, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড এবং ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড ইত্যাদি।
এ ছাড়া বিভিন্ন খাত থেকে অংশ নেয় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আমরা কোম্পানিজ, বিক্রয় ডট কম, গ্রামীণ হেলথকেয়ার লিমিটেড (সুখী), কর্ণফুলী গ্রুপ, রহিমআফরোজ, কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড ও কনকর্ড গ্রুপ।