প্রিলির ফল প্রকাশের পরই লিখিত পরীক্ষার জন্য সময়কে ভাগ করে নিতে হবে প্রার্থীদের
প্রিলির ফল প্রকাশের পরই লিখিত পরীক্ষার জন্য সময়কে ভাগ করে নিতে হবে প্রার্থীদের

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের প্রিলির ফল, উত্তীর্ণ ১০৪৮৪

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২০ মে ২০২৬) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৪৮৪ জন প্রার্থী। ১ হাজার ১৭টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ১৫ মে ২০২৬ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

*ফলাফল দেখতে ভিজিট করুন এই ঠিকানায়