‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে চলমান ভর্তি মেলা-২০২৬ এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলা ১০ মে ২০২৬ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি ও আগ্রহকে গুরুত্ব দিয়ে ভর্তি মেলার সময় বৃদ্ধি করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
সামার ২০২৬ সেশনের ভর্তি কার্যক্রম ২৮ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়। রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন মাঠে শুরু হওয়া এই মেলা ৩ মে পর্যন্ত চলার কথা ছিল।
মেলা চলাকালে ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান ছাড়াও অ্যাডমিশন ফিতে ৫০ শতাংশ ওয়েভার এবং প্রথম সেমিস্টারের টিউশন ফিতে অতিরিক্ত ১০ শতাংশ ওয়েভার সুবিধাসহ থাকবে গিফট হ্যাম্পার।
মেলার উদ্বোধনী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. রিদওয়ানুল হকের সঞ্চালনায় লাইভ সেশন থাকবে। এ সেশনে ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাবেন শিক্ষার্থীরা।
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ৫টি অনুষদের অধীনে মোট ৩১টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেবে।