জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

১৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি’ উপলক্ষে ২৪ মে থেকে আগামী ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ৩ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটিকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।

২৪ মে বন্ধ হওয়ার আগে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার এবং খোলার আগে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার থাকায় চার দিন ছুটি বৃদ্ধি হয়েছে। ৬ জুন প্রশাসনিক ও ৭ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুরোদমে চালু হবে।