কানে ঐশ্বরিয়া রাই বচ্চন। এএফপি
কানে ঐশ্বরিয়া রাই বচ্চন। এএফপি

কানে ঐশ্বরিয়া, লালগালিচায় আরও যাঁদের দেখা গেল

কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়ার রাই বচ্চনের সম্পর্ক পুরোনো। বহু বছর ধরেই মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন তিনি। ব্যতিক্রম ছিল না এবারও। ইন্ডিয়া টুডে, এএফপি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত-

গতকাল রাতে কানের লালগালিচায় হাজির হন ঐশ্বরিয়া রাই বচ্চন। এএফপি
লালগালিচায় ঐশ্বরিয়ার সঙ্গে হলিউড অভিনেত্রী ইভা লঙ্গরিয়া। দুই তারকার বন্ধুত্ব নতুন নয়, তবে এবার কানে সেটা যেন ভিন্নমাত্রা পেল। এএফপি
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফটোসেশনের জন্য এগিয়ে আসছেন ইভা লঙ্গোরিয়া। তাঁর পোশাকের লম্বা ট্রেইল সামলে হাঁটার সময় দূর থেকে ঐশ্বরিয়ার দিকে তাকিয়ে মজা করে বলেন, ‘এই যে আবার বেস্ট ফ্রেন্ড...আমি এখানে...আমরা এসে গেছি।’ ইভা এরপর মঞ্চে দাঁড়িয়ে থাকা ঐশ্বরিয়ার কাছে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। এরপর দুজনকে প্রাণখোলা হাসি আর গল্পে মেতে উঠতে দেখা যায়। তাঁদের এই সহজ ও উষ্ণ মুহূর্তই ভক্তদের মন জয় করেছে। এএফপি
লালগালিচায় ইভা লঙ্গোরিয়া। এএফপি
কানে হাজির ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। এএফপি
লালগালিচায় ফরাসি অভিনেত্রী হাফসিয়া হারজি। এএফপি
লালগালিচায় ফরাসি অভিনেত্রী, পরিচালক ও চিত্রনাট্যকার অ্যাগনেস জাওই। এএফপি