স্বাস্থ্য জিজ্ঞাসা

৪ বছর আগে বিয়ে হয়েছে কিন্তু সন্তান ধারণ করতে পারছি না

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

প্রশ্ন

আমার বয়স ২২ বছর, ওজন ৫১ কেজি। ৪ বছর আগে বিয়ে হয়েছে কিন্তু সন্তান ধারণ করতে পারছি না। মাসিকের সময় অসহনীয় পেটব্যথা থাকে। মাসিক অনিয়মিত।

সীমা আক্তার, রংপুর

পরামর্শ

এনডোমেট্রিওসিস বা জরায়ুর ইনফেকশন হতে পারে। যেহেতু মাসিক অনিয়মিত, তাই কোনো হরমোনাল সমস্যা আছে কি না দেখতে হবে। আলট্রাসাউন্ড এবং হরমোন পরীক্ষার সঙ্গে স্বামীর বীর্য পরীক্ষার রিপোর্ট দরকার। সব দেখে সিদ্ধান্ত নিতে হবে কোন পথে চিকিৎসা চলবে।

পরামর্শ দিয়েছেন—ডা. শারমিন আব্বাসি, সহযোগী অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: proshastho@migrate--prothomalo.reframe.so

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫