ঈদে রাঁধতে পারেন খাসির পায়ের রোস্ট, দেখুন রেসিপি

খাসির পায়ের রোস্টের রেসিপি দিয়েছেন শাহনাজ বেগম

খাসির পায়ের রোস্ট
ছবি: কবির হোসেন

উপকরণ

  • খাসির আস্ত পা দেড় কেজি

  • লেবুর রস ২ টেবিল চামচ

  • লবণ দেড় চা-চামচ

  • আদাবাটা ১ টেবিল চামচ

  • রসুনবাটা ১ টেবিল চামচ

  • কাঁচা পেঁপেবাটা ১ চা-চামচ

  • টক দই ১ কাপ

  • মরিচগুঁড়া দেড় টেবিল চামচ

  • গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ

  • ধনেগুঁড়া ১ টেবিল চামচ

  • জিরাগুঁড়া ১ চা-চামচ

  • গরমমসলার গুঁড়া ১ চা-চামচ

  • জয়ফল-জয়ত্রীর গুঁড়া সামান্য

  • শর্ষের তেল ২ টেবিল চামচ

  • ঘি ২ টেবিল চামচ

  • জাফরান দুধ সামান্য

  • মধু সামান্য

  • তেল পরিমাণমতো

প্রণালি

  • প্রথমে খাসির পা ভালোভাবে পরিষ্কার করে লেবুর রস, লবণ, আদাবাটা, রসুনবাটা ও কাঁচা পেঁপেবাটা মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন।

  • এরপর টক দই, মরিচগুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনেগুঁড়া, জিরাগুঁড়া, গরমমসলার গুঁড়া, জয়ফল-জয়ত্রীর গুঁড়া, শর্ষের তেল ও ঘি একসঙ্গে মিশিয়ে খাসির পায়ে ভালোভাবে মাখান।

  • অন্তত ছয় ঘণ্টা বা সারা রাত ফ্রিজে ম্যারিনেট করে রাখলে সবচেয়ে ভালো।

  • এবার বড় প্যানে সামান্য তেল গরম করে পায়ের চারপাশ হালকা বাদামি করে ভেজে নিন, এতে মাংসের ভেতরে নরম ভাব থাকে।

  • এবার ফয়েল পেপারে মুড়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেড় থেকে দুই ঘণ্টা বেক করুন।

  • মাঝেমধ্যে রোস্টের ঝোল, গলানো ঘি, জাফরান দুধ ও সামান্য মধু মিশিয়ে ব্রাশ করুন।

  • তারপর ফয়েল খুলে ২১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরও ১৫ থেকে ২০ মিনিট রোস্ট করুন, যাতে সুন্দর লালচে-বাদামি রং আসে।

  • ওভেন না থাকলে ভারী হাঁড়ির নিচে স্ট্যান্ডে অল্প পানি দিয়ে কম আঁচে ঢেকে আড়াই থেকে তিন ঘণ্টা দমে রান্না করুন।

  • শেষে হাঁড়ির মুখ খুলে রান্না করুন। এ সময় মাংসের ওপর রং আনার চেষ্টা করুন।

  • মাংস থেকে বের হওয়া ঝোলের সঙ্গে মেখে রাখা বাকি মসলা মিশিয়ে নিন।

  • প্যানে ১ টেবিল চামচ ঘি দিয়ে গ্রেভি তৈরি করুন। পরিবেশন পাত্রে রোস্ট করা পায়ের সঙ্গে গ্রেভি পরিবেশন করুন।