ফেদেরিকো গারসিয়া লোরকা

আরেক স্বপ্ন ১৯১৯

ফেদেরিকো গারসিয়া লোরকা
ফেদেরিকো গারসিয়া লোরকা

সোয়ালো
দূরে যায় উড়ে—

স্বপ্নে আমার

ফোটে শিশিরকণা

আর আমার ক্লান্ত হৃদয় ঘুরপাক খায়,

চরকির মতো মৃত্যুর শিশুরা

যেখানে চড়ে আছে,

সময়কে আমি বেঁধে রাখতে চাই

এই সব গাছের সাথে

কালো রাত্রির দড়ি দিয়ে

পরে আমি এঁকে নেব

আমার স্মৃতির মলিন নদীতীর

রক্ত দিয়ে আমার

মৃত্যুর সন্তানের সংখ্যা কত?

সবাই আছে এরা হৃদয়ে আমার

সোয়ালো উড়ে আসে

অনেক দূর থেকে—

ভূমিকা ও অনুবাদ: মনজুরুল হক

বিশ্বের এক দুঃখভরাতুর সময়ে, গত শতকে যখন স্প্যানিশ ফ্লু হানা দিয়েছিল চারপাশে, সেই সময় স্প্যানিশ ভাষার বিশ্বখ্যাত কবি ফেদেরিকো গারসিয়া লোরকা লিখেছিলেন এই কবিতা। প্রথম মহাযুদ্ধের সময় সব কটি ফ্রন্ট নীরব হয়ে এলেও মৃত্যু নতুন করে ছোবল দিয়েছিল স্প্যানিশ ফ্লুর রূপ ধরে। আজকের পৃথিবীতে যখন করোনাভাইরাস তার থাবা বসাচ্ছে যত্রতত্র, সেই সময় শতবর্ষ আগে লেখা লোরকার এই কবিতা যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।