ঈদযাত্রা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরুর আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস ছিল আজ বৃহস্পতিবার। লম্বা ছুটি পেয়ে অফিসের কাজ শেষ করে অনেকে একটু আগেভাগে বাড়ি উদ্দেশে বের হন এদিন। স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে প্রতিবছর শহরের ব্যস্ত কর্মজীবন ছেড়ে গ্রামে পাড়ি জমান মানুষ। কেউ বাসে, কেউ লঞ্চে, কেউবা ট্রেনে করে রওনা দেন। ঈদের আগে গ্রামের বাড়ি যাওয়ার এমন দৃশ্য আমাদের চিরচেনা।
ঈদযাত্রা। গাড়ির জন্য দাঁড়িয়ে। গাবতলী, ঢাকা। ২৮ এপ্রিল, ঢাকা
ছবি: জাহিদুল করিম
হাতে–পিঠে ব্যাগ, মাথায় বস্তা নিয়ে ঈদযাত্রা। গাবতলী, ঢাকা। ২৮ এপ্রিল, ঢাকা
প্রথমবারের মতো দাদার বাড়ি যাচ্ছে নবজাতক। লঞ্চ টার্মিনাল, সদরঘাট, ঢাকা, ২৮ এপ্রিল
সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ঢাকা, ২৮ এপ্রিল
লঞ্চ ছাড়ার অপেক্ষা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২৮ এপ্রিল
ট্রেনের জন্য অপেক্ষা মানুষের। বিমানবন্দর রেলস্টেশন, ঢাকা, ২৮ এপ্রিল
ভিড় ঠেলে ট্রেনে ওঠার চেষ্টা। বিমানবন্দর রেলস্টেশন, ঢাকা, ২৮ এপ্রিল
ট্রেনের ভেতরে ঠাঁই নেই। গাদাগাদি করে যাত্রা। বিমানবন্দর রেলস্টেশন, উত্তরা, ২৮ এপ্রিল
ট্রেনের ভেতরে ঠিকমতো পা রাখার জায়গা নেই যাত্রীদের। গরমে হাঁসফাঁস অবস্থা। বিমানবন্দর রেলস্টেশন, উত্তরা, ২৮ এপ্রিল