এক ঝলক (২০ জানুয়ারি, ২০২১)

দখল ঠেকাতে বুড়িগঙ্গা নদীর তীরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মুসলিমবাগ, কামরাঙ্গীরচর, ঢাকা, ২০ জানুয়ারি
ক্রিকেট খেলার ক্রিজ তৈরির জন্য ইট, বালু ও মাটি প্রস্তুত করা হচ্ছে। রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ, ২০ জানুয়ারি
নতুন বই হাতে পেয়ে মনোযোগ দিয়ে দেখছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাফিজা আক্তার, দীপা মণ্ডল ও তার ছোট ভাই। এস এম (মমতাজ মজিদুন্নেছা) মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বরিশাল, ২০ জানুয়ারি
সকালের বৃষ্টিতে রাজধানীতে শীত বেড়েছে। ভোগান্তিতে পড়েছে ভাসমান মানুষ। ঠান্ডা থেকে বাঁচতে কোলের শিশুকে গায়ে চাদর জড়িয়ে রেখেছেন মা। হাইকোর্টের সামনে, রাজধানী, ২০ জানুয়ারি
রাজধানীর শিশু হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগে ভোগা শিশু রোগীর সংখ্যা
করোনায় মৃতদের স্মরণে হলিউড ফরএভার সিমেট্রির রিফ্লেক্টিং পুলে প্রদীপ প্রজ্বালন করছেন একজন। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জানুয়ারি
পাহাড়ি আদা নিয়ে রাঙামাটির কাউখালীর ঘাগড়ায় সাপ্তাহিক গ্রামীণ হাটে বিক্রি করতে যাচ্ছেন চাষি সোনাধন চাকমা। শূকরছড়ি, রাঙামাটি, ২০ জানুয়ারি
সকাল থেকে মেঘলা আবহাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে যানজটে নাকাল নগরবাসী। সাতরাস্তা, তেজগাঁও, ঢাকা, ২০ জানুয়ারি