স্বপ্নযাত্রার প্রথম দিন

আজ ভোর ৫টা ৫১ মিনিটে টোল আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী যান চলাচলের জন্য পদ্মা বহুমুখী সেতু খুলে দেওয়া হয়েছে। এর পর থেকে সেতু দিয়ে যানবাহন চলতে শুরু করে। টোল দিয়ে সেতু পার হতে মাওয়া প্রান্তে জট ছিল সকালের দিকে। সেতুর বিভিন্ন স্থান থেকে তোলা ছবি দিয়ে একটি ছবির গল্প।
ভোরে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। এর আগেই মাওয়া প্রান্তে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ লাইন। মুন্সিগঞ্জ, ২৬ জুন
ছবি: দীপু মালাকার
জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর পদ্মা সেতু দিয়ে বিভিন্ন যানবাহন চলতে দেখা যায়। জাজিরা প্রান্ত, শরীয়তপুর, ২৬ জুন
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের যানবাহনের চাপ বাড়ে। যাত্রীর চেয়ে দর্শনার্থীর সংখ্যাই ছিল বেশি। মুন্সিগঞ্জ, ২৬ জুন
পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে অনেকে ছবি তোলেন। যান চলাচল শুরুর দিনই ব্যক্তিগত যানে ঘুরতে এসেছেন অনেকে। পদ্মা সেতু, ২৬ জুন
পদ্মা সেতু দেখার জন্য বাসে করে এসেছেন তাঁরা। বাস থেকে সেতুর ছবি তুলছেন বাসের অনেক যাত্রী। পদ্মা সেতু, ২৬ জুন
পায়ে হেঁটে ও যানবাহন থামিয়ে অনেককে পদ্মা সেতুতে ছবি তুলতে ও ঘোরাঘুরি করতে দেখা যায়। জাজিরা, শরীয়তপুর, ২৬ জুন
রোববার ভোরে যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর পদ্মা সেতু দিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের যাত্রীবাহী যানবাহন। পদ্মা সেতু, ২৬ জুন