দেশজুড়ে বগুড়ার দইয়ের সুখ্যাতি রয়েছে। এই দই বিক্রির জন্য প্রয়োজন হয় মাটির তৈরি হাঁড়ি বা সরার। এই দইয়ের সরা তৈরিতে সারা দিনই ব্যস্ত থাকেন বগুড়ার গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামের পালপাড়ার মানুষেরা। মাটির হাঁড়ি তৈরি করতে পালপাড়ার মানুষদের ব্যস্ততা নিয়ে আজকের এ ছবির গল্প। ছবিগুলো সম্প্রতি তোলা।
