চট্টগ্রামে চার দাবিতে দিনভর ধর্মঘট করেছেন গণপরিবহনের মালিক ও শ্রমিকেরা। এ সময় চট্টগ্রাম নগর থেকে বিভিন্ন উপজেলা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যায়নি কোনো বাস। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরের সাধারণ যাত্রীরা। গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা যায় শত শত মানুষকে। দুর্ভোগের শিকার হন রোগী ও শিশুরা। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। আজ রোববার সকাল আটটায় নগরের অক্সিজেন ও শাহ আমানত সেতুর উত্তর পাড় এলাকা থেকে ছবিগুলো তোলা।