ক্ল্যাসিক ফক্সভাগেন গাড়ির প্রদর্শনী

দেশে ফক্সভাগেন গাড়িপ্রেমীর সংখ্যা কম নয়। তাঁদের উদ্যোগে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় ‘ফক্সভাগেন ক্লাব অব বাংলাদেশ লিমিটেড’। চলতি বছরের ৬ আগস্ট সরকারের অনুমোদন পায় সংগঠনটি। অনুমোদন ও নতুন লোগো উন্মোচন উপলক্ষে গতকাল শুক্রবার পূর্বাচল ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে পরিচয় করিয়ে দেওয়া হয় ক্লাবের নির্বাহী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের। এ সময় ১০টির বেশি রঙিন ক্ল্যাসিক ও আধুনিক মডেলের ফক্সভাগেন গাড়ি প্রদর্শন করা হয়। এসব গাড়ি ১৯৬৫ থেকে ১৯৭০ সালের দিকে কেনা হয়েছে।

ক্ল্যাসিক ফক্সভাগেন বিটলের মনোমুগ্ধকর মেলা।
ক্ল্যাসিক ফক্সভাগেন বিটলের মনোমুগ্ধকর মেলা।
রোদ ঝলমলে বিকেলে ফক্সভাগেনের কালজয়ী লোগো।
ফক্সভাগেন গাড়িতে লাগানো বিভিন্ন ধরনের স্টিকার।
ঐতিহ্যবাহী বিটল গাড়ি সারিবদ্ধভাবে রাখা হয়েছে।
ক্ল্যাসিক বিটলের এয়ার-কুলড ইঞ্জিন।
নীল রঙের প্রিয় বিটল গাড়ি পরিষ্কার করছেন একজন গাড়িপ্রেমী।
কাঠের স্টিয়ারিং হুইল ও নীল ড্যাশবোর্ড যেন পুরোনো দিনের কথা বলে।
নীল বিটল গাড়ির ভেতর থেকে কমলা-রুপালি বিটল দর্শন।
প্রদর্শনীতে ফক্সভাগেন গাড়ি দেখছে একটি পরিবার।
কেক কেটে ফক্সভাগেন ক্লাব বাংলাদেশ লিমিটেডের লোগো উন্মোচন করা হয়।