বেহাল ডেমু ট্রেন

স্বল্পদূরত্বে উন্নত যাত্রীসেবা দেওয়ার লক্ষ্যে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানি করেছিল বাংলাদেশ রেলওয়ে। এ প্রকল্পে ব্যয় হয়েছিল ৬৫৪ কোটি টাকা। চট্টগ্রামের পাহাড়তলী লোকোমোটিভ ডেমু ওয়ার্কশপে গিয়ে দেখা গেছে, ভাগাড়ে পরিণত হয়েছে পুরো এলাকা। ঘন জঙ্গলের ভেতর ফেলে রাখা এসব ডেমুর বিভিন্ন যন্ত্রাংশ খসে পড়েছে। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় আগাছায় ঢেকে গেছে ট্রেনগুলো।

অযত্নে অবহেলায় পড়ে আছে ডেমু ট্রেন
অযত্নে অবহেলায় পড়ে আছে ডেমু ট্রেন
চীন থেকে আমদানি করা হয় এসব ট্রেন
ভেঙে গেছে ডেমু ট্রেনের দরজা
ট্রেনের ভেতর জন্মেছে গাছ
ডেমু ট্রেনের ভেতর ময়লা-আবর্জনা
ট্রেনের আশপাশে গাছগাছালিতে ভরে গেছে
ট্রেনের গায়ে শেওলা পড়েছে
ট্রেনের দরজাগুলো বন্ধ হয় না