বৌদ্ধধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বোধিবৃক্ষে পানি উৎসর্গ, পঞ্চশীল গ্রহণ, প্রার্থনাসহ নানা আয়োজনে দিনটি উদ্যাপন করছেন বৌদ্ধধর্মের অনুসারীরা। জাদীপাড়া, বান্দরবান, ৩০ এপ্রিলফুটি ফুটি করছে ড্রাগন ফুল। সাধনাপুর, রাঙামাটি, ৩০ এপ্রিলঅতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে জমির ধান। সেই ধান কেটে নিয়ে আসছেন কৃষক। দেখার হাওর, সুনামগঞ্জ, ৩০ এপ্রিলশিকারের খোঁজে বেজিটি। মালগ্রাম, বগুড়া, ৩০ এপ্রিল
বিজ্ঞাপন
বেইলি ব্রিজের পাটাতন দেবে লংগদুর সঙ্গে যানবাহন চলাচল বন্ধ থাকায় যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। দীঘিনালা চৌমুহনী, খাগড়াছড়ি, ৩০ এপ্রিলকালো মুখ খয়েরি গলার সুন্দর পাখি। ভূতের টিলা, রাঙামাটি, ৩০ এপ্রিল
বিজ্ঞাপন
বান্দরবানে দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক আয়োজনে র্যালি বের করা হয়। জেলা প্রশাসক প্রাঙ্গণ, বান্দরবান, ৩০ এপ্রিলএলাকা ঘুরে ঘুরে মাছ বিক্রি করছেন দুজন। মালিখিল, দাউদকান্দি, কুমিল্লা, ৩০ এপ্রিলটানা দুই দিনের বৃষ্টিতে বরগুনায় রবি ফসল তলিয়ে গেছে। পানির নিচ থেকে ফসল তুলছেন কৃষক। বদরখালী, বরগুনা, ৩০ এপ্রিলকয়েক দিন থেকে টানা বৃষ্টিতে কাজ পাচ্ছেন না দিনমজুর, তাই অপেক্ষায় তিনি। শিমুলবাগ, রংপুর, ৩০ এপ্রিলগোমতী নদীর পাড় থেকে লাকড়ি কুড়িয়ে দল বেঁধে বাড়ি ফিরছে শিশুরা। পালপাড়া, কুমিল্লা, ৩০ এপ্রিলপাইকারি বাজার থেকে ফলমূল কিনে সাইকেলে করে বিক্রি করেন তাঁরা। রাজা রামমোহন মার্কেটের সামনে, রংপুর, ৩০ এপ্রিলউত্তরাঞ্চলের সুলতানগঞ্জ হাটে নরসুন্দররা চুল কাটায় ব্যস্ত সময় পার করছেন। ধাপ সুলতানগঞ্জ হাট, দুপচাঁচিয়া, বগুড়া, ৩০ এপ্রিলহাটে বিক্রির জন্য আনা হয়েছে ছাগলগুলো। সেখানেই লড়াই শুরু করেছে ওরা। ধাপ সুলতানগঞ্জ হাট, দুপচাঁচিয়া, বগুড়া, ৩০ এপ্রিলঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনের ছাদে বসে গন্তব্যের উদ্দেশে এক তরুণ। স্টেশন এলাকা, পীরগাছা, রংপুর, ৩০ এপ্রিলমাঠেই মাড়াই করার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে জমি পানিতে ডুবে গেছে। তাই বোরো ধান নিয়ে উঁচু জায়গায় যাচ্ছেন কৃষক। পশ্চিম বিলাবাদ, ডুমুরিয়া, খুলনা, ৩০ এপ্রিলবুদ্ধপূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। নারকেলবাগান, খাগড়াছড়ি, ৩০ এপ্রিলপথের ধারে ফুটে আছে ভাঁটফুল। মকিমপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩০ এপ্রিলকুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা ফিলিং স্টেশন পরিদর্শনকালে অব্যবস্থাপনার দায়ে আড়াই লাখ টাকা জরিমানা করেন। পাটেশ্বরী, কুড়িগ্রাম, ৩০ এপ্রিলএখন বোরো ধানের মৌসুম। ধান টানাটানির জন্য প্রয়োজন হয় বাঁশ–বেতের তৈরি এসব খাঁচার। বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। উরদিঘী, কিশোরগঞ্জ, ৩০ এপ্রিলকচুপাতায় বৃষ্টির জল টলমল। বেউথা, মানিকগঞ্জ, ৩০ এপ্রিল