চট্টগ্রামের নন্দনকানন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকিতে ২৬ ও ২৭ এপ্রিল দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ছোটদের বৈশাখী মেলা। মেলায় শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুলকি ও সোনার তরীর শিক্ষার্থীরা পরিবেশন করে নাচ, গান ও নাটক। এর পাশাপাশি সেখানে চলচ্চিত্র ও জাদুও পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন জিনিসের পাশাপাশি বিক্রির পসরা বসেছিল গ্রামবাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসের।