সিলেট সদরের চেঙ্গেরখাল নদ। প্রতিবছর নদের বিভিন্ন অংশ ভাঙনের মুখে পড়ে। কোথাও ঘরবাড়ি, কোথাও আবাদি জমি ভাঙনের মুখে পড়েছে। গত এক বছর যাবৎ বাউয়ারকান্দি, জৈনকারকান্দি এলাকায় নদ লাগোয়া কৃষকের আবাদি জামি ভাঙতে শুরু করেছে। নতুন করে ভাঙনের আশঙ্কায় রয়েছে এলাকার বাড়িঘর। ছবিগুলো বুধবার চেঙ্গেরখাল নদের সিলেট সদরের বাউয়ারকান্দি ও জৈনকারকান্দি এলাকা থেকে তোলা