ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহে কয়েক দিন ধরে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রাত থেকে ভোর পর্যন্ত ঘাট এলাকায় আটকে থাকতে হচ্ছে যাত্রী ও পরিবহনকর্মীদের। কনকনে ঠান্ডায় এভাবে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে ভোগান্তি পড়তে হচ্ছে তাঁদের। যাত্রীদের অনেকেই বাসের ভেতরে জবুথবু হয়ে বসে থাকছেন, কেউবা ঘুমাচ্ছেন। আবার কেউ শীত নিবারণে বাস থেকে নেমে চা ও গরম খাবার খাচ্ছেন। কেউ চায়ের দোকানের চুলায় উষ্ণতা খুঁজছেন।
অনেকে ফেরির পন্টুনে দাঁড়িয়ে বা বসে কখন ফেরি চলবে, পদ্মা পাড়ি দেবেন, সেই অপেক্ষা করছেন। পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় ভোগান্তির এমন চিত্র চলছে চার দিন ধরে।
ফেরিঘাটের অবস্থা নিয়ে ছবি তুলেছেন গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক ও মানিকগঞ্জ প্রতিনিধি আবদুল মোমিন। ছবিগুলো গতকাল মঙ্গলবার সকালে তোলা: