একঝলক (১৩ মে ২০২৬)

প্রখর রোদে গামছা দিয়ে বিশেষ কায়দায় বানানো মাথাইল পরে খেতে কাজ করছেন তিনি। বিষ্ণুপুর, ঈশান গোপালপুর, ফরিদপুর, ১২ মে
ছবি: আলীমুজ্জামান
দীর্ঘ লাইনের দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন ক্রেতারা। কাশিপুর চৌমাথা, বরিশাল, ১৩ মে
ফুলের দিকে উড়ে চলেছে ছোট্ট মৌটুসি পাখি। কাটাছড়ি, রাঙামাটি, ১৩ মে
গরমের মধ্যে কাজ করা শেষে বিশ্রাম নিতে গিয়ে ক্লান্ত হয়ে চেয়ারে ঘুমিয়ে পড়েছেন এই শ্রমিক। কৌরিখারা, পিরোজপুর, ১৩ মে
লাল জবার ওপর মিঠে রোদের আভা। কাটাছড়ি, রাঙামাটি, ১৩ মে
গোমতী নদীর ভান্তির চরে গ্রীষ্মের খরতাপের মধ্যেও চোখে পড়ে শীতের সাদা মুলা। বুড়িচং, কুমিল্লা, ১৩ মে
সাইকেলে বাঁধা ঝুড়িতে মাছ নিয়ে বিক্রি করতে চলেছেন তাঁরা। রায়েরমহল, খুলনা, ১৩ মে
বাগান থেকে চা-পাতা তোলা শেষে মাথায় করে নিয়ে যাচ্ছেন নারী চা-শ্রমিক। লাক্কাতুরা, সিলেট, ১৩ মে
গাছ থেকে পেড়ে নেওয়া হচ্ছে লিচু। পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ১৩ মে
তপ্ত রোদে হাঁসফাঁস নগরজীবন। ভাঙা সড়কের নিচে ওয়াসার ত্রুটিপূর্ণ পাইপে জমে থাকা পানিতেই শরীর ডুবিয়ে একটু স্বস্তি খুঁজে নিয়েছে কুকুরটি। গোয়ালখালী, খুলনা, ১৩ মে
সবুজ পাতার ফাঁক গলে মাথা উঁচু করে রয়েছে হলুদ একটি ফুল। রায়েরমহল, খুলনা, ১৩ মে
শালবনে মাটি থেকে ঝাঁকে ঝাঁকে পোকা গাছের ফাঁক গলে আকাশের দিকে উঠছে। গাছের আগায় বসে সেসব উড়ন্ত পোকা খাচ্ছে একদল বক। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর। ১৩ মে
গাছে ঝুলছে কাঁচা–পাকা আম। ডাঙ্গী, ফরিদপুর, ১৩ মে
দিনভর প্রচণ্ড গরমের পর রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়। নিউমার্কেট, ঢাকা, ১৩ মে
বিক্রির জন্য সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে তাল। শিক্ষা অফিসের সামনে, রংপুর, ১৩ মে
নারায়ণগঞ্জে বাংলাদেশ নবজাতক হাসপাতালের পিআইসিইউ ইউনিটে চিকিৎসাধীন এক শিশু, ১৩ মে
ধান কাটার কাজ শেষে দল বেঁধে বাড়িতে ফিরছেন শ্রমিকেরা। পুলিশ লাইনস এলাকা, রংপুর, ১৩ মে
টিসিবির পণ্য বিতরণ শেষ না করে ট্রাক নিয়ে চলে যাওয়ার সময় লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ চলন্ত ট্রাকে ঝুঁকি নিয়ে উঠে পড়েন। সচিবালয়ের সামনে, ঢাকা, ১৩ মে
উল্টো পথে আসা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে বাসটি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ মে
হাওরের কৃষকদের দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না। প্রতিদিনই হচ্ছে বৃষ্টি। পানির নিচে থেকে ধান কেটে নৌকায় ওঠানো হচ্ছে। ঢাকি হাওর, কিশোরগঞ্জ, ১৩ মে