আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধের প্রতিবাদে মুক্ত গণমাধ্যম দিবসে সুপ্রিম কোর্ট রিপোটার্স ফোরাম হাইকোর্টের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। হাইকোর্ট গেট, ঢাকা, ৩ মেঝোপের আড়ালে সবুজ পাতার ভিড়ে শুভ্র বনজুঁই ফুলের হাসি। গাজীরহাট, দিঘলিয়া, খুলনা, ৩ মে সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। বৃষ্টি নামার আগে আকাশে জমেছে কালো মেঘ। চৌমাথা লেক, বরিশাল, ৩ মেগৃহস্থালির কাজে হাটবাজারে ঝাঁকার চাহিদা সব সময় থাকে। বিক্রির জন্য বাড়ির উঠানে বাঁশের ঝাঁকা তৈরি করছেন গৃহবধূ তহুরা বেগম। মল্লিক ডাঙ্গী, ঈশান গোপালপুর, ফরিদপুর, ৩ মে
বিজ্ঞাপন
রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সমাবেশ করছেন জেলা ছাত্রদলের কর্মীরা। জেলা বিএনপির কার্যালয় সামনে, রাঙামাটি, ৩ মেখুব সকালে খালে নৌকা নিয়ে কাজে বেরিয়েছেন দুই তরুণ, যাচ্ছেন কাজের সন্ধানে। বারাকপুর, দিঘলিয়া, খুলনা, ৩ মে
বিজ্ঞাপন
বৃষ্টির পানি পড়ে সাদা কাঞ্চন ফুল আরও মোহনীয় হয়ে উঠেছে। নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা, ৩ মেগাছতলায় ঝরে পড়ে আছে সোনালু বা সোনাইল ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ মেদীর্ঘ সময় পুকুরে ডুবে ডুবে মাছ খেয়ে এখন খুঁটির ওপর বসে বিশ্রামে পানকৌড়ি। পরানপুর, ফরিদপুর, ৩ মেপোকামাকড়ের আক্রমণ, বিভিন্ন রোগবালাই থেকে সুরক্ষার জন্য ব্যাগিং পদ্ধতিতে আম সংরক্ষণ করছেন প্রগতি চাকমা। দীঘলি বাঁক, রাঙামাটি, ৩ মেসিলেট নগরের সুরমা নদীর শাখা কুশিগাঙের ওপর কুশিঘাট বাজার থেকে নয়াবসতি এলাকায় যাতায়াতে প্রতিবছর বাঁশের সাঁকো নির্মাণ করেন স্থানীয় বাসিন্দারা। কিছুদিন আগে নির্মাণ করা সাঁকোটি এরই মধ্যে হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থাতেও প্রয়োজনের কারণে প্রতিদিন চলাচল করছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। কুশিঘাট, সিলেট, ৩ মেকদিন আগে সিলেটের সুরমা নদীতে জেগে উঠেছিল চর। পানির অভাবে নৌকা চলাচল বন্ধ ছিল অনেক স্থানে। গত কয়েক দিনের বৃষ্টিতে পানি বেড়েছে, টইটম্বুর সুরমায় চলছে নৌকা। আলমপুর, সিলেট, ৩ মেপাহাড়ে উৎপাদিত পেঁপে ও মিষ্টিকুমড়া নিয়ে বাজারে এসেছেন এই নারী, চলছে ক্রেতার সঙ্গে দর–কষাকষি। মারমা বাজার, বান্দরবান, ৩ মেপাহাড়ে উৎপাদিত কলা পাইকারি দরে কিনে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছে। কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, বান্দরবান, ৩ মেবাইশার বিল ভরে গেছে কচুরিপানায়। তার মধ্যেই চলছে বড়শিতে মাছ ধরা। চকবোচাই, গাবতলী, বগুড়া, ৩ মেশুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন একদল কৃষিশ্রমিক। বলরামপুর, রংপুর, ৩ মেপোকামাকড় শিকারের জন্য পথে ধারের গাছের ডালে ফিঙের ওড়াউড়ি। মেন্দিবাগ, সিলেট, ৩ মেপথের ধারের গাছের ফুল থেকে মধু আহরণে ব্যস্ত এক প্রজাপতি। মেঘাগাছা, বগুড়া, ৩ মেঘুড়ি ওড়ানোর জন্য ফাঁকা জমির দিকে ছুটছে দুই কিশোর। মমিনপুর, রংপুর, ৩ মেনারকেলগাছে বসে আছে বক। ফাওগান, শ্রীপুর, গাজীপুর, ৩ মেসিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত ট্রাকটি। তেলিবাজার ,সিলেট, ৩ মেজমি থেকে মরিচ তুলে পাইকারের কাছে বিক্রি করছেন চাষি। ঝড় ও বৃষ্টিতে মরিচের দাম এখন কিছুটা চড়া। গোপালপুর, বদরগঞ্জ, রংপুর, ৩ মেশেরপুরের ঝিনাইগাতীতে হাতির ভয়ে কাচা ও আধা পাকা ধান কাটছেন কৃষকেরা। সেই ধান কেটে সড়কে রাখছেন এক কৃষক। সীমান্ত সড়ক, গজনী, শেরপুর, ৩ মেবিদ্যালয়ে পাঠদান শুরু হওয়ার আগে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় মাঠে ফুটবল খেলায় মেতে উঠেছে। গৌরীপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা, ৩ মেকুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে নেতা–কর্মীরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন । মডেল থানা গেট, কুমিল্লা, ৩ মে
দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে খুঁড়ে রাখা হয়েছে সড়ক। সংস্কারকাজে ধীরগতির কারণে ভোগান্তিতে এলাকাবাসী। মিরপুর ১১ নাম্বারের প্যারিস রোড, ঢাকা, ৩ মে