একঝলক (৪ মে ২০২৬)

রাজহাঁস এক পায়ে দাঁড়িয়ে। ফুলজোড় নদীর পাড়ে রাজকীয় অবস্থান। বেড়াবাজুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৪ মে
ছবি: সাজেদুল আলম
ফুলের মধু খেতে এসেছে ভ্রমর। কাটাছিড়, রাঙামাটি, ৪ মে
ইট-পাথরের দেয়ালঘেরা এক চিলতে আঙিনায় ফুটেছে বাহারি জিনিয়া ফুল। গাংনী, মেহেরপুর, ৪ মে
টসটসে জামরুল নিয়ে বসেছেন এক বিক্রেতা। কে ডি ঘোষ সড়ক,খুলনা, ৪ মে
ফসল বিক্রি শেষে প্রয়োজনীয় সওদা কিনে নৌপথে ঘরে ফিরে যাচ্ছেন চাষিরা। বাঁক ছড়ি মুখ, রাঙামাটি, ৪ মে
তিস্তার চরে আবাদ করা বাঙ্গি নিয়ে শহরে বিক্রি করতে এসেছেন এই ব্যক্তি। নিউ ইন্জিনিয়ারপাড়া, রংপুর, ৪ মে
পথে পথে ঘুরে বাদাম বিক্রির প্রস্তুতি বাদাম বিক্রেতার। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর, ৪ মে
যেন মার্কেট! রাস্তা পারাপারের জন্য তৈরি ফুটওভার ব্রিজের অর্ধেক জুড়ে নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকারেরা। ফুটপাতের পর এখন হকারদের দখলে ফুটওভার ব্রিজও। কল্যাণপুর, ঢাকা, ৪ মে
সকাল থেকে ঝুম বৃষ্টি। এর মাঝে সৌন্দর্য ছড়াচ্ছে এই ফুলটি। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৪ মে
হাট থেকে কেনা ধান বস্তায় ভরছেন শ্রমিকেরা। টেংগামাগুর হাট, শাহজাহানপুর, বগুড়া,৪ মে
প্রখর রোদে ছাতা মাথায় দিয়ে ভেড়ার পাল চরাচ্ছেন এক নারী। বীরগ্রাম, বগুড়া, ৪ মে
পাবদা মাছের রেনু পলিথিনে ভরে পুকুরে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন এক চালক। শাহজাহানপুর, বগুড়া, ৪ মে
বাসা বুনতে ব্যস্ত বাবুই পাখি। মেহের চন্ডী মধ্যপাড়া, রাজশাহী,৪ মে
বিদ্যালয়ের পাঠদান শুরুর আগে খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, ফরিদপুর, ৪ মে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনের লাশ জামালপুরে গ্রামের বাড়িতে। মরদেহবাহী গাড়িটি আঙিনায় রাখা মাত্র প্রতিবেশী নারী-পুরুষ সবাই সেটিকে ঘিরে ধরেন। মহিষবাথান, মাদারগঞ্জ, জামালপুর, ৪ মে
বৃষ্টিতে ভিজে যাওয়া খড়কুটো রাস্তায় শুকাতে দিয়ে নেড়ে দিচ্ছেন এক ব্যক্তি। হরিপয়সা, বরিশাল, ৪ মে
পদ্মার তীরে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে ঝাঁকি জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। চর টেপুরা, ফরিদপুর, ৪ মে
টানা বৃষ্টিতে পানি বেড়েছে তিস্তা নদীতে। দল বেঁধে নদীর পাড়ে মাছ ধরছেন জেলেরা। বিজয়বাঁধ, গঙ্গাচড়া, রংপুর, ৪ মে
রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে লিচু। ঢাকা বাস টার্মিনাল, রাজশাহী, ৪ মে
বৃষ্টিভেজা ধান জমি থেকে দ্রুত কেটে যন্ত্রে মাড়াই চলছে। রোদ উঠলেই সেই ভেজা ধান শুকিয়ে যতটা সম্ভব রক্ষা করার লড়াই শুরু হবে। তিলক, রূপসা, খুলনা, ৪ মে
হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুকে নিয়ে চিন্তিত অভিভাবক। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল, মহাখালী, ঢাকা, ৪ মে