শোভা ছড়াচ্ছে হলুদ অলকানন্দা ফুল। লিচুবাগান তঞ্চঙ্গ্যাপাড়া, রাঙামাটি, ২৩ এপ্রিলগরম থেকে শিশুকে রক্ষায় চার্জার ফ্যান ব্যবহার করছেন এক অভিভাবক। রেলওয়ে স্টেশন, রাজশাহী, ২৩ এপ্রিল কাপ্তাই হ্রদ থেকে ধরা ছোট মাছ বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। বনরূপা, রাঙামাটি, ২৩ এপ্রিলসোনালুর হলুদ আভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে। কোটবাড়ী, কুমিল্লা, ২৩ এপ্রিল
বিজ্ঞাপন
সাপ্তাহিক হাটে বসে বানাচ্ছেন বাঁশের চালুনিসহ অন্যান্য সামগ্রী। সেখানেই তা বিক্রি করছেন তিনি। খলিলপুর, ফরিদপুর, ২২ এপ্রিলনদীভাঙনের মুখে বসতভিটা আঁকড়ে বেঁচে থাকাটাই যেন ভেলুমিয়া-ভেদুরিয়ার মানুষের জীবনসংগ্রাম। ভেদুরিয়া, ভোলা, ২৩ এপ্রিল
বিজ্ঞাপন
মাড়াই শেষে বাড়ির উঠানে শুকাতে দেওয়া হয়েছে পেঁয়াজের বীজ। ইজার দুর্গাপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ২২ এপ্রিল হাম ও হামের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভিড় বাড়ছে। আলীকদম, বান্দরবান, ২৩ এপ্রিল বুনো লতার ডগায় উড়ে এসে বসেছে প্রজাপতি। গোয়ালখালী, খুলনা, ২৩ এপ্রিল পিকআপ থেকে গ্যাস সিলিন্ডার নামাচ্ছেন বিক্রেতা। ডিলার পয়েন্ট, গাবতলী, বগুড়া, ২৩ এপ্রিলস্বল্প মূল্যে চাল–আটা কেনার জন্য নারীদের সারি। সোন্দাবাড়ি, বগুড়া, গাবতলী, ২৩ এপ্রিলদাদার পিঠে চড়ে বিদ্যালয়ে যাচ্ছে শিশুটি। বেতগাড়ি, গঙ্গাচড়া, রংপুর, ২৩ এপ্রিল খেতে পলিথিন বিছানো হচ্ছে। এরপর তা ফুটো করে রোপণ করা হবে শসার বীজ। ওকড়াবাড়ি, গঙ্গাচড়া, রংপুর, ২৩ এপ্রিল এই সময়ে আকাশ কখনো তপ্ত রোদ, পরক্ষণেই নামছে বৃষ্টি। তাই কদর বেড়েছে ছাতা মেরামতকারীদের। পাড়া-মহল্লার দিকে হেঁটে চলেছেন প্রবীণ এক মেরামতকারী। ইসলামপুর, সিলেট, ২৩ এপ্রিলসড়কের দুই পাশের বড় বড় গাছ যেন সবুজ শামিয়ানা হয়ে ছায়া দিচ্ছে। গিলন্ড, মানিকগঞ্জ, ২৩ এপ্রিলহারভেস্টার মেশিন দিয়ে হাওরে ধান কাটা হচ্ছে। খয়রত, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৩ এপ্রিল ফুটে আছে দৃষ্টিনন্দন কলাবতী ফুল। মোস্তফাপুর, কুমিল্লা, ২৩ এপ্রিলজ্বালানি তেল সংগ্রহের সারিতে দাঁড়িয়ে আরেক মোটরসাইকেলচালকের সহযোগিতায় ফুয়েল পাস করে নিচ্ছেন একজন। বিজয় সরণি, ঢাকা, ২৩ এপ্রিল ব্যস্ততম সড়কে দূরপাল্লার বাস কয়েক সারিতে পার্ক করে রাখার কারণে তেজগাঁও শিল্পাঞ্চল থেকে বনানী পর্যন্ত যানজট লেগেই থাকে। মহাখালী বাস টার্মিনাল এলাকা, ঢাকা, ২৩ এপ্রিল পাবনাসহ দেশের বেশ কিছু জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বিদ্যালয় থেকে ফেরার পথে টিউবওয়েলের পানি দিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে শিশুরা। গোবিন্দপুর, সাদিপুর সড়ক, পাবনা, ২৩ এপ্রিলজলাশয়ের পানি কমে গেছে। সেই পানিতে মাছ শিকারে ব্যস্ত কিশোর ও তরুণেরা। কোমরপুর, পাবনা, ২৩ এপ্রিল ছাতা মাথায় বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। ত্রিশ গোডাউন এলাকা, বরিশাল, ২৩ এপ্রিল বরিশাল বিশ্ববিদ্যালয় চলছে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। এতে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অলস সময় পার করছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ২৩ এপ্রিলন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের দ্বিতীয় ব্যাচের ৯৫ জন প্রশিক্ষণার্থী নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ক্যাডেটরা। দুধখালী, মাদারীপুর, ২৩ এপ্রিল