আঙ্গারু পাঁচ পীরের মেলায় বেলুন বিক্রেতাকে ঘিরে শিশুরা। আঙ্গারু, সলঙ্গা, সিরাজগঞ্জ, ২৬ এপ্রিলঠেলা জালে মাছ ধরছে এক কিশোর। কাউয়াদীঘি হাওর, মৌলভীবাজার, ২৬ এপ্রিল
বিজ্ঞাপন
ট্রাকে করে আনা হয়েছে ডাঁটাশাক। তা নামানো হচ্ছে পাইকারি বাজারে। সোবহানীঘাট, সিলেট, ২৬ এপ্রিল
বিজ্ঞাপন
রেলপথে ছুটে চলছে ট্রলি। লাইন ঠিকঠাক আছে কি না, তা এভাবেই পর্যবেক্ষণ করেন রেলকর্মীরা। বোনারপাড়া-সান্তাহার রেলপথের শীতলাই এলাকা, কাহালু, বগুড়া, ২৬ এপ্রিলরূপসা লবণ মিল থেকে লবণবোঝাই ট্রলার ভৈরব নদ পাড়ি দিয়ে যাচ্ছে গন্তব্যে। বিআইডব্লিউটিএ লঞ্চঘাট, খুলনা, ২৬ এপ্রিলফলের আড়ত থেকে পাইকারি তরমুজ কিনে ভ্যানে তুলছেন খুচরা বিক্রেতারা। কদমতলা, খুলনা, ২৬ এপ্রিলরক্তজবা ফুলে বাহারি রঙের প্রজাপতি। নতুনপাড়া কাটাছড়ি, রাঙামাটি, ২৬ এপ্রিলকাকডাকা ভোর থেকে তাঁরা অপেক্ষায়, কখন শুরু হবে ওএমএসে চাল ও আটা বিক্রি। কাহালু, বগুড়া, ২৬ এপ্রিলপ্রচণ্ড গরম আর ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটের কারণে চাহিদা বেড়েছে তালপাতার হাতপাখার। ৫০ বছরের অর্চনা রানীর হাতের তৈরি হাতপাখা এক টাকা থেকে বেড়ে হয়েছে ১০০ টাকা। দামপাড়া, নিকলী, কিশোরগঞ্জ, ২৬ এপ্রিলঅশোক ফোটা শুরু হয়েছে। গ্রীষ্মজুড়ে শোভা ছড়াবে এই ফুল। উত্তর কালিন্দীপুর, রাঙামাটি, ২৬ এপ্রিলইঞ্জিনচালিত ডিঙিনৌকায় তোলা এই ছাগলগুলো নেওয়া হচ্ছে ঘাস খাওয়ানোর জন্য। দীঘলি বাঁক, রাঙামাটি, ২৬ এপ্রিলরক্তদ্রোণ ফুল ফুটেছে গাছে গাছে। গাংনী, মেহেরপুর, ২৬ এপ্রিলপথের ধারে ফুটে থাকা ফুলে এসে বসেছে প্রজাপতি। ত্রিশাল, ময়মনসিংহ, ২৬ এপ্রিললোডশেডিং আর গত রাতের ঝোড়ো বৃষ্টির কারণে বিদ্যুৎ না থাকায় শহরে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল ছিল কম। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মস্থলমুখী মানুষ। শাপলা চত্বর, রংপুর, ২৬ এপ্রিলএসএসসির ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আগে কেন্দ্রের বাইরে বইয়ে একটু চোখ বুলিয়ে নিচ্ছে এক শিক্ষার্থী। ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চবিদ্যালয় কেন্দ্র, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ এপ্রিলসরকারি ব্রজমোহন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা অনিতা হত্যার বিচার ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল, ২৬ এপ্রিলবৈশাখের প্রখর রোদের মধ্যে খেতে বোরো ধান কাটতে কাটতে তৃষ্ণা মেটাচ্ছেন কৃষক। বিহঙ্গোল, কাশিপুর, বরিশাল, ২৬ এপ্রিলসড়কের পাশে থাকা গাছগুলো এই প্রচণ্ড গরমে ছায়া দিচ্ছে চলাচলকারীদের। ধানগড়া-রায়গঞ্জ সড়কের ক্ষুদ্র সাদ্রা এলাকা, সিরাজগঞ্জ, ২৬ এপ্রিলপেট্রলের অপেক্ষায় ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি। আসাদ গেট, ঢাকা, ২৬ এপ্রিলপদচারী–সেতুতে ভাসমান দোকান। চলাচলকারীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। শিশুমেলার সামনে, ঢাকা, ২৬ এপ্রিলরাজধানীর ব্যস্ত সড়কের বড় অংশজুড়ে বসেছে ভ্রাম্যমাণ হকারদের দোকান। এতে সড়ক সংকুচিত হয়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। মিরপুর মাজার রোড, ঢাকা, ২৬ এপ্রিলবৈশাখের বিকেলে হঠাৎ কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, নদীর পানিতে পড়েছে তার প্রতিচ্ছবি। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৬ এপ্রিলকুষ্টিয়া থেকে আসা হামে আক্রান্ত আট মাস বয়সী শিশু ইরফান আহমেদ রাজধানীর ডিএনসিসি হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। গত বৃহস্পতিবার আইসিইউতে ভর্তি করা হলেও আজ তার মৃত্যু হয়। ইরফানের মৃত্যুতে স্বজনদের আহাজারি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকা, ২৬ এপ্রিল