একঝলক (২৭ এপ্রিল ২০২৬)

মাঠ থেকে পাকা ধান কেটে ভারে নিয়ে বাড়িতে ফিরছেন কৃষক আবু তালেব। বোরতা, বগুড়া, ২৭ এপ্রিল
ছবি: সোয়েল রানা
সিলেটে সোমবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে ছাতা নিয়ে বিদ্যালয়ের পথে এক শিক্ষার্থী। শিবগঞ্জ, সিলেট, ২৭ এপ্রিল
সিএনজিচালিত অটোরিকশায় লাগানো হয়েছে সোলার। চালক জানান, তিনি এই সোলারের সাহায্যে গাড়িটিতে লাইট ও ফ্যান চালান। বগুড়া রোড, বরিশাল, ২৭ এপ্রিল
পত্রপল্লবহীন গাছের ডালে কয়েকটি আমলকী ঝুলে আছে। কান্দেবছড়া, রাঙামাটি, ২৭ এপ্রিল
আড়িয়াল খাঁ নদ দিয়ে ট্রলারে করে গাছের গুঁড়ি নেওয়া হচ্ছে। এসব গুঁড়ি কেটে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ২৭ এপ্রিল
গ্রীষ্মের এই সময়ে লেবুর চাহিদা বাড়ে। পাইকারি বাজারে বাড়ে লেবুর কেনাবেচা। সোবহানী ঘাট, সিলেট, ২৭ এপ্রিল
খড়কুটা সংগ্রহের জন্য প্রয়োজন হয় টোপার (খাঁচা)। সাইকেলে বেঁধে সেই টোপা বিক্রির জন্য বের হয়েছেন গুণধর চন্দ্র। কাহালু, বগুড়া, ২৭ এপ্রিল
নিজের খেত থেকে চিচিঙ্গা তুলছেন পাহাড়ি এক কিষানি। কান্দেবছড়া, রাঙামাটি, ২৭ এপ্রিল
বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষায় শিশুশিক্ষার্থীরা অঙ্কন পরীক্ষায় অংশ নিচ্ছে। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৭ এপ্রিল
৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল এবং ২৪ টাকা কেজি দরে ৫ কেজি আটা সংগ্রহের জন্য ভোর থেকে ওএমএস ডিলারের দোকানের সামনে অপেক্ষায় নিম্ন আয়ের মানুষেরা। দিগনগর, ফরিদপুর, ২৭ এপ্রিল
জ্বালানি তেলের সংকটে বিক্রি বেড়েছে পুরোনো সাইকেলের বাজারে। বালিয়া বাড়ি, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৭ এপ্রিল
মাছের খাবারসহ ঘেরের নিয়মিত পরিচর্যায় প্রয়োজনীয় ড্রাম কাঁধে নিয়ে চলছেন এক ব্যক্তি। ঘোনা মাদারডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ২৭ এপ্রিল
সন্ত্রাসীরা রোববার প্রেসক্লাবে এসে সাংবাদিকদের ওপর হামলা করে ও হুমকি দেয়। এর প্রতিবাদে খুলনার গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেন। খুলনা প্রেসক্লাব, ২৭ এপ্রিল
কাটা ধানের গোছায় খাবারের খোঁজে নেমেছে শালিকের দল। ডুমুরিয়া, খুলনা, ২৭ এপ্রিল
পদ্মা নদীতে জেলেদের হাজারি বড়শিতে ধরা পড়া কুমিরটি খুলনার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের একটি দল এসে তাদের হেফাজতে নিচ্ছে। আফজা কাজির ঘাট এলাকা, চরভদ্রাসন, ফরিদপুর, ২৭ এপ্রিল
শিশুদের হাম ও রুবেলার টিকা প্রদান কর্মসূচি চলছে, তাই স্বাস্থ্যকর্মীরা সকালে যাচ্ছেন টিকাকেন্দ্রে। সিটি করপোরেশন কার্যালয়ের সামনে, রংপুর, ২৭ এপ্রিল
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার পাঁচ আসামি
ডোবায় ফুটেছে কচুরিপানার ফুল। বানিয়াজুরী, ঘিওর, মানিকগঞ্জ, ২৭ এপ্রিল
রংপুরে গত কয়েক দিন কালবৈশাখীর আঘাতে গাছ থেকে কাঁচা আম পড়েছে। সেই আম বিক্রি করতে শহরে নিয়ে এসেছেন তিনি। সিটি বাজার, রংপুর, ২৭ এপ্রিল
ওএমএসের স্বল্পমূল্যের চাল ও আটা কিনতে দাদির সঙ্গে এসেছে শিশুটি। অপেক্ষায় থাকতে থাকতে মাটিতে কিছু একটা লিখে সময় পার করছে সে। পশ্চিম খাসবাগ, রংপুর, ২৭ এপ্রিল
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি দেওয়া শুরু হচ্ছে মঙ্গলবার। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকট পেরিয়ে অবশেষে এর মধ্য দিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঐতিহাসিক যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। রূপপুর, ঈশ্বরদী, পাবনা, ২৭ এপ্রিল
সবুজের মাঝে শোভা ছড়াচ্ছে বেগুনি রেললতা ফুল। স্থানীয় লোকজন এটিকে মাইক ফুলও বলে। চুরখাই, ময়মনসিংহ, ২৭ এপ্রিল
রূপপুরে কর্মরত রয়েছেন রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আসা দক্ষ কর্মী ও কর্মকর্তারা। তাঁদের চাহিদার ওপর ভিত্তি করে আবাসিক এলাকায় গড়ে উঠেছে প্রচুর ফল ও ফুলের দোকান। গ্রিন সিটি, ঈশ্বরদী, পাবনা, ২৭ এপ্রিল
রোদে ধান শুকাতে ব্যস্ত চাতালশ্রমিকেরা। ঘোনা মাদারডাঙ্গা, খুলনা, ২৭ এপ্রিল
মরিচের ভালো ফলন ও দাম ভালো পেয়ে খুশি চরাঞ্চলের চাষিরা। এক কিষানি মরিচ স্তূপ করছেন। পূর্ব সুজাইতপুর চরাঞ্চল, সোনাতলা, বগুড়া, ২৭ এপ্রিল
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যশোর সফর করছেন। ঢাকা থেকে উড়োজাহাজে পৌঁছানোর পর তিনি ওঠেন ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসটিতে। বিমানবন্দর, যশোর, ২৭ এপ্রিল
সদর উপজেলার দক্ষিণ বঠিনা শিবকালী মন্দিরে চড়কপূজা উপলক্ষে কারুশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে গ্রামবাসীই তৈরি করেছেন কাগজের হেলিকপ্টার। দক্ষিণ বঠিনা, ঠাকুরগাঁও, ২৭ এপ্রিল