একঝলক (২৮ এপ্রিল ২০২৬)

বহেরাগাছের ডালে বসে এক বুলবুলির সঙ্গীকে ডাকাডাকি। শিমুজ্জেছড়া, রাঙামাটি, ২৮ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
উত্তর জুরাইন নতুন রাস্তা ও মিরাজিবাগ এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের কাজ চলছে। খুঁড়ে রাখা সড়কে সামান্য বৃষ্টিতেই জমছে কাদা ও পানি। এতে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকেরা। জুরাইন, ঢাকা, ২৮ এপ্রিল
খুব সকালে হালকা বৃষ্টির পর মেঘের আড়ালে সূর্য, তাতে সোনালি আভা ছড়াল কাপ্তাই হ্রদে। বালুখালী, রাঙামাটি, ২৮ এপ্রিল
ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করেছে এসকেএফ ও নভো নরডিস্ক। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকা, ২৮ এপ্রিল
খামার থেকে মুরগির ডিম কিনে বিক্রির জন্য নেওয়া হচ্ছে বাজারে। লক্ষ্মীপুর, কাহালু, বগুড়া, ২৮ এপ্রিল
বৃষ্টি নামার আগমুহূর্তে আকাশ কালো করে মেঘ করেছে। ঝোড়ো বৃষ্টি থেকে রক্ষা পেতে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা অনেকের। দপদপিয়া সেতু, চরকাউয়া, বরিশাল, ২৮ এপ্রিল
কাজের সন্ধানে এই দিনমজুরেরা, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে কাজ পাচ্ছেন না। তাই অপেক্ষার প্রহর গোনা। প্রতিকূল আবহাওয়া দিনমজুরদের জীবিকার সংকট তৈরি করে দেয়। টিলাগড়, সিলেট, ২৮। এপ্রিল
শিক্ষক–সংকট ও পদোন্নতি–প্রক্রিয়া সমাধানের আশ্বাস না পাওয়ায় সংবাদ সম্মেলন করে উপাচার্যের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা। বরিশাল বিশ্ববিদ্যালয়, ২৮ এপ্রিল
সকাল থেকে আকাশ মেঘলা ও অন্ধকারাচ্ছন্ন থাকায় সড়কে যানবাহনগুলোকে বাতি জ্বালিয়ে চলতে হচ্ছে। টিলাগড়, সিলেট, ২৮ এপ্রিল
ঢাকা থেকে নদীপথে আসা কার্গো জাহাজ থেকে সিমেন্ট খালাস করছেন বন্দরের শ্রমিকেরা। ডিক্রিরচর, ফরিদপুর, ২৮ এপ্রিল
দাঁড়িপাল্লায় মাপ দিয়ে বিক্রি হচ্ছে কলা। প্রতি কেজি চাপা কলা ৬০ টাকা করে নিচ্ছেন বিক্রেতা। কাতিয়ানাংলা বাজার, বটিয়াঘাটা, খুলনা, ২৮ এপ্রিল
বৃষ্টিতে হাকালুকি হাওরে পানি বাড়ছে। সেখানে মাছ ধরতে ঠেলা জাল কাঁধে হেঁটে চলেছেন এক কিশোর। জুড়ী, মৌলভীবাজার, ২৮ এপ্রিল
জাতীয় আইনগত সহায়তা দিবসে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে শোভাযাত্রা। কাছারিবাজার, রংপুর, ২৮ এপ্রিল
হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে। মহাখালী, ঢাকা, ২৮ এপ্রিল
গাছে বৃষ্টিতে ভিজে আছে জামরুল। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ২৮ এপ্রিল
এসএসসির পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে শেষবারের মতো বইয়ে চোখ বুলিয়ে নিচ্ছে পরীক্ষার্থী। আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা ধরে রেখেছেন মা। জিলা স্কুল, রংপুর, ২৮ এপ্রিল
সকাল সাড়ে ১০টা পেরিয়ে গেছে। বৈশাখের দিনে আকাশে মেঘের আনাগোনা আর চারপাশে হালকা কুয়াশার রেশ। বেতুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৮ এপ্রিল
মুষলধারে বৃষ্টিতে বাতি জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ২৮ এপ্রিল। ছবি: আবদুর রহমান ঢালী
নিজের বাগানে আঙুর দেখছেন ফারদিন আহমেদ। তাঁর ৫০ শতাংশ জমিতে দেশি-বিদেশি প্রায় ২০৪ প্রকার জাতের গাছ রয়েছে। কুটি পাচুরিয়া, রাজবাড়ী, ২৮ এপ্রিল
সকাল থেকেই রাজধানীতে মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টি। ভোগান্তিতে নগরজীবন। শ্যাম বাজার ঘাট, ঢাকা, ২৮ এপ্রিল