বজ্রপাতে বাবার মৃত্যুতে হাসপাতালের বারন্দায় শিশুসন্তানদের কান্না। খোকসা, কুষ্টিয়া, ১৮ মেকাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদে দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখেন একদল শ্রমিক। তাঁরা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ভবনে ইট ছোড়ার পাশাপাশি সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারী এক শ্রমিককে বিমর্ষ বসে থাকতে দেখা যায় সড়কে। বিক্ষোভকারীদের দাবি, কাঁচা পাট রপ্তানি কার্যত বন্ধ থাকায় দেশের প্রায় ৪০টি জুট প্রেস হাউস বন্ধ হয়ে পড়েছে, যেখানে রপ্তানির জন্য কাঁচা পাট প্রক্রিয়াজাতকরণ হতো। দৌলতপুর, খুলনা, ১৯ মেসিলেট নগরের বিভিন্ন এলাকায় সড়ক সংস্কারের কাজ চলছে। তবে এই কাজ ধীরগতিতে চলছে বলে অভিযোগ আছে। এতে ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে। সড়কের ভাঙা স্থানে জমেছে বৃষ্টির পানি। ভোগান্তিতে যানবাহন ও মানুষজন। বালুচর, সিলেট, ১৯ মে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা। মঙ্গলবার শুরু হওয়া এই মেলা চলবে ২১ মে পর্যন্ত। কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং নানা জাতের চারা ও কৃষি উপকরণ প্রদর্শন হচ্ছে। উপজেলা পরিষদ চত্বর, কোম্পানীগঞ্জ, সিলেট, ১৯ মে
বিজ্ঞাপন
ফুটেছে সমুদ্রজবা ফুল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর, রংপুর, ১৯ মেপথের ধারে বসে পুরোনো ছাতা মেরামত করছেন আবদুল মান্নান। প্রায় ৩০ বছর ধরে এই পেশায় তিনি। বর্ষার আগে এমন সময়ে ছাতা মেরামতের কাজ বাড়ে। আশকোলা, বগুড়া, ১৯ মে।
বিজ্ঞাপন
মাটির তৈরি তৈজস শহরে বিক্রি করতে এসেছেন এই ব্যক্তিরা। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ১৯ মেকোরবানির ঈদের আগে ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায়। চাপাতি তৈরির জন্য হাপড়ে লোহা তপ্ত করে নিচ্ছেন সুশীল চন্দ্র কর্মকার। আশকোলা, বগুড়া, ১৯ মেদৌড় প্রতিযোগিতায় খুদে শিক্ষার্থীরা। গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা, ১৯ মেকারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে আজ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে কয়েক দফা অবরোধ করেন কয়েক শ পরীক্ষার্থী। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। রাজেন্দ্রপুর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ১৯ মেবোরো ধান কেটে আঁটি বেঁধে মাথায় করে বাড়িতে ফিরছেন কৃষকেরা। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর, ১৯ মেটিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে মানুষের ভিড়। মোহাম্মদপুর, ঢাকা, ১৯ মেযশোর থেকে আনা আম ফুটপাতে বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ী। কাছারিবাজার, রংপুর, ১৯ মেবরিশালে গরমে অস্থির জনজীবন। অনেকেই গরমে তৃষ্ণা মেটাতে সড়কের পাশ থেকে ডাব কিনে খাচ্ছেন। আকারভেদে প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৭০ টাকায়। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, বরিশাল, ১৯ মেতাঁরা দিনমজুর। কাজের আশায় সড়কের পাশে জটলা বেঁধে বসে আছেন তাঁরা। টিলাগড়, সিলেট, ১৯ মে বিবির পুকুর পাড়ের বিভিন্ন অংশে আলোর স্বল্পতা দূর করতে লাগানো হচ্ছে সড়কবাতি। গির্জা মহল্লা, বরিশাল, ১৯ মেব্যাপারীরা দাম কম বলায় নিজেই রাস্তার পাশে বসে তরমুজ বিক্রি করছেন কৃষক। তালতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১৯ মেসড়কের ধারে গাছের ছায়াতলে ফুটেছে বেগুনি রুয়েলিয়া ফুল। ফুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ১৯ মেকাপ্তাই হ্রদের পানি কমে পাহাড়ি ছড়ার রূপ ধারণ করেছে। এক পাহাড়ি নারী ছোট নৌযান ঠেলে গন্তব্যে নিয়ে যাচ্ছেন। রাজবাড়ি ঘাট, রাঙামাটি, ১৯ মেড্রাগন ফুল থেকে মধু আহরণ করছে মৌমাছি। লুম্বিনী, রাঙামাটি, ১৯ মেদইয়ের পাত্র তৈরিতে ব্যস্ত কারিগর। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৯ মে