যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। সেই আয়োজনে যোগ দেন যুক্তরাষ্ট্রের সাবেক তিনজন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরা। ওয়াশিংটনের ক্যাপিটল হিলের এই আয়োজনে অংশ নেন আরও অনেকে। এএফপি ও রয়টার্সের ছবিতে উঠে এসেছে সেই আয়োজনের কিছু অংশ—
প্রথম আলো ডেস্ক
ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান ও প্রথম দক্ষিণ এশীয় হিসেবে এই পদে অধিষ্ঠিত হলেন কমলা
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে ক্যাপিটলে আসেন জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন
বিজ্ঞাপন
আয়োজনে যোগ দেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। ২০১৬ সালের নির্বাচনে হিলারিকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানে ছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশজাতীয় সংগীত পরিবেশনের সময় জো বাইডেনসহ উপস্থিত সবাই বুকে হাত রেখে এর সঙ্গে একাত্ম হনঅনুষ্ঠানে হাজির হন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা শপথ গ্রহণের আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে ক্যাপিটল হিলে অভ্যর্থনা জানান জো বাইডেনবিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তাঁর স্ত্রী কারেন পেন্স। বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প এই আয়োজনে উপস্থিত না থাকায় বিদায়ী ভাষণ দেন পেন্সঅনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন লেডি গাগা। জো বাইডেনের নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছিলেন এই তারকাআয়োজনে সংগীত পরিবেশন করেন জেনিফার লোপেজনিজের পরিবারের ১২৭ বছরের পুরোনো বাইবেলে হাতে রেখে শপথবাক্য পাঠ করেন বাইডেন। এ সময় বাইবেল ধরে রাখেন স্ত্রী জিল বাইডেনভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস শপথ নেওয়ার পর বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকরোনা মহামারির কারণে বাইডেনের শপথ অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে অতিথিদের আসন বিন্যাস করা হয়। নিশ্চিত করা হয় সব স্বাস্থ্যবিধি