শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

ফটো ফিচার

ছেলের সঙ্গে শচীন, বাবার সঙ্গে বাবর

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। বাবা দিবস উপলক্ষে অনেকেই বাবা বা ছেলের সঙ্গে ছবি পোস্ট করেছেন। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার
বাবা দিবসে নিজের সন্তানের সঙ্গে ছবি দিয়ে সবাইকে শুভেচ্ছা জানালেন মুশফিকুর রহিম
টুইটারে বাবর আজম লিখেছেন তাঁর জীবনের সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী মানুষটি তাঁর বাবা। এ মানুষটির জন্যই যে তিনি আজ এই জায়গায় আসতে পেরেছেন, কৃতজ্ঞতার সঙ্গে সেটিও স্মরণ করেছেন
যুবরাজ সিং বাবা দিবস উদ্‌যপান করলেন একটু অন্যভাবে। তিনি নিজেও যে একজন বাবা, সেই গল্পটাই রইল তাঁর পোস্টে
ছেলে অর্জুনের সঙ্গে ছবিটাই বাবা দিবসে টুইটারে পোস্ট করেছেন শচীন টেন্ডুলকার
শাহিন শাহ আফ্রিদির ‘সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম’ তাঁর স্বপ্ন পূরণের মূল কারিগর, তাঁর ‘আব্বু’।
বাবা দিবসে ছেলের সঙ্গে একটা ছবি না দিলে কি চলে! পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদের সঙ্গে তাঁর ছেলে