ঢাকা–বেইজিং সম্পর্কে নতুন মোড়, জুনে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরকে কেন্দ্র করে ঢাকা–বেইজিং সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক জোট ইস্যু এই সফরের আলোচনায় গুরুত্ব পেতে পারে, যা বাংলাদেশের ভবিষ্যৎ ভূরাজনৈতিক অবস্থান নির্ধারণে ভূমিকা রাখতে পারে।