দিন দুয়েক আগে ইনস্টাগ্রামে পাঁচটি ছবি পোস্ট করেছেন শায়না। ৬৮ হাজারেও বেশি রিঅ্যাক্ট পড়েছে। অনেকে তাঁর সৌন্দর্যের প্রশংসা করছেন।
২০০৬ সালে ‘ক্রস কানেকশন’ নামের একটি নাটক দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে শায়নার। ‘মেহেরজান’, ‘পিতা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
২০১১ সালে ‘একজীবন’ গানের ভিডিও চিত্রে মডেলিং করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন শায়না। এই গানের ভিডিও চিত্রের জন্যই দর্শকেরা এখনো তাঁকে মনে রেখেছেন।
এরপর আরও বছর পাঁচেকের মতো অভিনয় করেছেন। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে থিতু হয়েছেন শায়না। স্বামী মাসুদ রানা, মেয়ে আরশিয়া ও ছেলে নুমাইরকে নিয়ে যুক্তরাজ্যে থাকেন শায়না।