বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি গঠন
২১ সদস্যবিশিষ্ট বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি গঠন করা হয়েছে। সমিতির সভাপতি হয়েছেন সূচীপত্র প্রকাশনীর সাঈদ বারী ও সাধারণ সম্পাদক আবিষ্কার প্রকাশনীর দেলোয়ার হাসান।
জাতীয় প্রেসক্লাবে ২৩ অক্টোবর অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশনাশিল্পের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দুর্বৃত্তায়ন ও লুণ্ঠনকারী প্রকাশকদের হাত থেকে সাধারণ প্রকাশকদের দীর্ঘদিনের বৈষম্যরোধে জাতীয় প্রেসক্লাবে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সমিতির অপর সদস্যরা হলেন সহসভাপতি পদে হাসি প্রকাশনীর হেলাল উদ্দিন, সহসভাপতি পদে জাগৃতি প্রকাশনীর রাজিয়া রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে আদর্শর মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক–১ পদে অক্ষর প্রকাশনীর আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে শাহজী প্রকাশনীর শরীফুল হক শাহজী, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দ্য রয়েল পাবলিশার্সের জামাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে কলি প্রকাশনীর এস এম মহিউদ্দিন কলি, সহসাংগঠনিক সম্পাদক পদে বাবুই প্রকাশনীর মোর্শেদ আলম, মেলাবিষয়ক সম্পাদক পদে সৃজনীর মশিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুক্তচিন্তার মো. শিহাবুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও সেমিনার সম্পাদক বাতিঘরের দীপঙ্কর দাস, পাঠাগার উন্নয়ন সম্পাদক পদে বলাকার শরিফা বুলবুল, কপিরাইট ও বাজার উন্নয়ন পদে মহাকালের মো. মনিরুজ্জামান এবং সদস্য পদে শিকড়ের মিজানুর রহমান সরদার, কেন্দ্রবিন্দুর ওয়াহিদ তুষার, মেরিটফেয়ার প্রকাশনের মো. মোহসিন, রূপসী বাংলার খায়রুল ইসলাম, জ্ঞান বিতরণীর শহিদুল ইসলাম ও তৃণলতা প্রকাশনীর জাহাঙ্গীর আলম।