শুভ সকাল। আজ ২০ মে, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। নতুন বেতনকাঠামো বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশই আমলে নিচ্ছে বর্তমান সরকার। বিস্তারিত পড়ুন...
গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকায় জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা, দল ও সংগঠনের পক্ষ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির সুপারিশ এসেছে। তবে র্যাব বিলুপ্ত না করার চিন্তা করছে সরকার। জুলাই গণ-অভ্যুত্থানের পর অনেকটা ঝিমিয়ে পড়া এ সংস্থার কার্যক্রম কীভাবে চলবে, তা এখনো স্পষ্ট নয়। বিস্তারিত পড়ুন...
শিশু হাসপাতালের গেটে ইঞ্জিনচালিত রিকশার জন্য অপেক্ষা করছিলেন সাবেরা বেগম। কেরানীগঞ্জের চুনকুটিয়া যাবেন বোনের বাড়ি। সেখান থেকে যাবেন শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চর সেনসাস ইউনিয়নের খালাসিকান্দি। মেলা পথ। কোলে তার আট মাসের শিশু। বোনের বাড়ি বেড়াতে এসে হামের শিকার হয়েছিল তাঁর সন্তান। কোনো আশা ছিল না, তারপরেও ‘আল্লাহ ফিরায়ে দেছে।’ বিস্তারিত পড়ুন...
সান ডিয়েগো পুলিশ বিভাগের প্রধান স্কট ওয়াহল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘একটি দৃশ্য আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। তা হলো, স্কুলের শিশুরা জীবন বাঁচাতে দৌড়ে পালাচ্ছিল, আর বেঁচে যাওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছিল।’ বিস্তারিত পড়ুন...
তৃতীয় দিন শেষে বেশ মিষ্টি-মধুর পরিস্থিতি ছিল। জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৪৩৭ রান। অর্থাৎ চতুর্থ ইনিংসে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে জিততে হবে। অনেকে তো ভেবেছিলেন, চতুর্থ দিনেই টেস্টের ফল হয়ে যাবে। সেটা না হলেও খুব বেশি বাকিও নেই। শুধু মোহাম্মদ রিজওয়ানই থেকে গেছেন বাংলাদেশের ‘গলার কাঁটা’ হয়ে। বিস্তারিত পড়ুন...