বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রথম আলো ডটকমের ‘ট্যুরিজম মেলা’

বিশ্ব পর্যটন দিবস আজ ২৭ সেপ্টেম্বর। ১৯৮০ সাল থেকে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) দিনটি পালন করছে। বিশ্বের প্রতিটি দেশে পর্যটনের গুরুত্ব, সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের অবদান তুলে ধরতেই এ দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘টেকসই উন্নয়নে পর্যটন’। পর্যটনশিল্পকে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং বিশ্বজুড়ে শান্তি, সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের অন্যতম চালিকা শক্তি হিসেবে তুলে ধরাই এর মূল লক্ষ্য।

প্রতিবছরের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট ও সংগঠনও দিবসটিকে ঘিরে বিশেষ ছাড় দিচ্ছে ও প্রচারণা চালাচ্ছে।

দ্বিতীয় ‘অনলাইন ট্যুরিজম মেলা’

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো ‘অনলাইন ট্যুরিজম মেলা’ আয়োজন করছে প্রথম আলো ডটকম। ভ্রমণপ্রেমীদের জন্য এক প্ল্যাটফর্মেই প্রয়োজনীয় সব তথ্য ও অফার থাকবে এই মেলায়। ৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত মেলা চলবে। এতে অংশ নেবে পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, শীর্ষ ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট, এয়ারলাইনস ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ। মেলা চলাকালীন ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ ছাড়, অফার এবং নতুন গন্তব্যের তথ্য জানার সুযোগ দেবে প্রতিষ্ঠানগুলো। এবারের ট্যুরিজম মেলার ব্যাংকিং পার্টনার ইস্টার্ন ব্যাংক পিএলসি।

সাত দিনব্যাপী এ মেলায় থাকবে ভ্রমণবিষয়ক বিভিন্ন ফিচার, দেশ-বিদেশের জনপ্রিয় ভ্রমণ-স্থানগুলোর পরিচিতি, ভ্রমণের নানা পরামর্শমূলক ভিডিও, তারকাদের রিভিউ ভিডিও, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন হোটেল ও রিসোর্টের খুঁটিনাটি নানা তথ্য।

অনলাইন ট্যুরিজম মেলা’য় ভ্রমণসংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর অংশ নেওয়ার সুযোগ রয়েছে। আগ্রহীদের ৫ অক্টোবর ২০২৫-এর মধ্যে ০১৭৩৮-২৪৩২৭৭ নম্বরে অথবা [email protected] মেইলে যোগাযোগ করতে হবে। মেলায় অংশ নিতে নিবন্ধন করুন।