সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৪ মে, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ঢাকার রাস্তায় এআই জাদু, বসবে সব সিগন্যালে

রাজধানীর বিভিন্ন মোড়ে চালকেরা এখন জেব্রাক্রসিংয়ের আগেই থামছেন। রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায়
ছবি: তানভীর আহাম্মেদ

ট্রাফিক আইন লঙ্ঘন করা গাড়ির নম্বর শনাক্ত করতে এআইভিত্তিক ‘পিটিজেড ক্যামেরা’ ব্যবহার করছে পুলিশ। এটি ‘প্যান-টিল্ট-জুম’ প্রযুক্তির উন্নত নিরাপত্তা ক্যামেরা। জনসমাগমে পর্যবেক্ষণের জন্য এ ক্যামেরা ব্যবহার করা হয়। এটি ৩৬০ ডিগ্রি ঘুরে ঘুরে ভিডিও ও ছবি ধারণ করতে পারে। চলন্ত বস্তু বা ব্যক্তিকে অনুসরণ করতে পারে। বিস্তারিত পড়ুন...

‘হে শিশু, আমাদের ক্ষমা করো’

হামের উপসর্গে মৃত সন্তানের কপালে মাথা রেখে মায়ের কান্না, পাশে বিহ্বল বাবা
ফাইল ছবি: প্রথম আলো

হাম। যে রোগটি বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছিল, সেই রোগই এখন শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। একের পর এক ছোট ছোট মুখ, যাদের অনেকেই এখনো ঠিকমতো ‘মা’ ডাকতে শেখেনি, পৃথিবীর রং ভালো করে দেখতেও পারেনি—তাদের জীবন থেমে যাচ্ছে জ্বর, কাশি, লালচে দাগ আর শ্বাসকষ্টের মধ্যে। বিস্তারিত পড়ুন...

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

আজ দুপুরে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বক্তব্য রাখছেন
ছবি: বাংলাদেশ ব্যাংকের সৌজন্যে

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, এই তহবিলের ঋণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি হিসেবে দেবে। আর গ্রাহকেরা ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। ৬০ হাজার কোটি টাকার তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা দেবে ব্যাংকগুলো। আর ১৯ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল। বিস্তারিত পড়ুন...

নিউইয়র্ক মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, ঘটনা কী

নিউইয়র্ক মেয়র জোহরান মামদানির সঙ্গে জায়েদ খান
ছবি : জায়েদ খানের সৌজন্যে

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে কৌতূহলের সৃষ্টি করেন। পোস্টারে দেখা যায়, তাঁর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন জোহরান মামদানি। পোস্টটি শেয়ার করে জায়েদ লিখেছিলেন, ‘আসলে কি হচ্ছে এটা? মেয়র জোহরান মামদানি আমার কাঁধে হাত রাখছে? চমৎকার!’ বিস্তারিত পড়ুন...

তিন দলের প্লে-অফ নিশ্চিত, একটি জায়গা নিয়ে কাড়াকাড়ি—কী চলছে আইপিএলে

সূর্যবংশীর রাজস্থান এখনো প্লে-অফের টিকিট পাওয়ার দৌড়ে আছে
বিসিসিআই

দুই মাসব্যাপী আইপিএল এখন শেষের দিকে। এই টুর্নামেন্টে ম্যাচ ৭৪টি। এর মধ্যে শেষ হয়েছে ৬৭টি। নিশ্চিত হয়ে গেছে তিনটি দলের প্লে-অফ। বাকি আছে একটি। এই লড়াইয়ে আছে বেশ কয়েকটি দল। সব মিলিয়ে কী চলছে আইপিএলে? বিস্তারিত পড়ুন...