ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান ওরফে লেলিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে জেলা শহরের ছয়বাড়িয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজীপাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজাফফর হোসেন বলেন, এক সংবাদের ভিত্তিতে ছয়বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মেহেদী হাসানের বিরুদ্ধে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় তিনি এজহারনামীয় আসামি। তিনটির মধ্যে দুটি হত্যা ও একটি বিস্ফোরক আইনে মামলা। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ একাধিক মামলা আছে।