ঢাকা মোটর শোতে ‘হাভাল’র প্রদর্শনী

রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ঢাকা মোটর শো’তে নতুন এসইউভি ও পিকআপের প্রদর্শনী করে বাংলাদেশে হাভালের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ‘এইস অটোস’।
ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ঢাকা মোটর শো’তে নতুন এসইউভি ও পিকআপের প্রদর্শনী করেছে বাংলাদেশে হাভালের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ‘এইস অটোস’। একই সঙ্গে আসন্ন গাড়ির মডেলগুলোরও প্রচার-প্রচারণা চালানো হয়েছে। ১০টি বাইক ব্র্যান্ড।

মোটর শোতে হাভালের জলিওন, এইচ সিক্স, এইচ নাইন ও বিলাসবহুল পিকআপ গ্রাহকদের নজর কাড়ে। এইস ট্যাঙ্কের প্রি-বুকিংও চালু করা হয়েছে। এইস ট্যাঙ্ক একটি গ্লোবাল হাই-এন্ড এসইউভি ব্র্যান্ড৷

দর্শকদের জন্য প্রদর্শনীতে এইস অটোস নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। মোটর শো চলাকালে পছন্দের মডেল বুকিং দিলেই গ্রাহকেরা পাবেন বিনা মূল্যে একটি মাউন্টেন বাইক।

উল্লেখ্য, ‘ঢাকা মোটর শো’ দেশের সবচেয়ে বড় গাড়ি প্রদর্শনকেন্দ্র। এখানে অংশ নেয় ১২টি গাড়ির ব্র্যান্ড, পাঁচটি কমার্শিয়াল গাড়ির নির্মাতা ব্র্যান্ড ও