গ্লুকোমিটার দেশে এনেছে ফার্মা আইএমইএক্স
টিম গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান ফার্মা আইএমইএক্স লিমিটেড বাংলাদেশে এনেছে গ্লুকোমিটার ব্র্যান্ড জিই জিএম ৫৫০। গতকাল রোববার এ ব্রান্ডের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এ গ্লুকোমিটারের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে ফার্মা আইএমইএক্স লিমিটেডের প্রধান নির্বাহী ও পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, এটি খুবই অল্প নমুনা নিয়ে পাঁচ সেকেন্ডের মধ্যে রক্তের শর্করার মাত্রা সবচেয়ে নির্ভরযোগ্য ও নির্ভুলভাবে নিশ্চিত করতে পারে।
মো. আমিনুল ইসলাম আরও জানান, সারা দেশের ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিস রোগীরা ২৪ ঘণ্টার মধ্যে এ গ্লুকোমিটার এবং এর স্ট্রিপ সংগ্রহ করতে পারবেন। টিম গ্রুপের অপর অঙ্গপ্রতিষ্ঠান টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এ গ্লুকোমিটারের বিপণন ও বিতরণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নকিব, টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিও এবং পরিচালক আবুল মনসুর এবং টিম গ্রুপের অন্যান্য পরিচালক ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।