প্রথম আলোর উদ্যোগে পাশে থাকার অঙ্গীকার
সংবাদমাধ্যমের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২’-এ দুটি বড় পুরস্কার পেয়েছে প্রথম আলো। ‘বেস্ট ইউজ অব প্রিন্ট’ শ্রেণিতে প্রথম স্থান এবং ‘বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভারটাইজিং সেলস’ শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রথম আলো।
বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভারটাইজিং সেলস শ্রেণিতে পুরস্কারটি এসেছে অনলাইনে ‘ঘরে বসে ঘর খুঁজুন’ শিরোনামে অনলাইনে আবাসন মেলার সৃজনশীল আয়োজনের জন্য। এ মেলার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মান জানাতে আয়োজন করা হয় চা চক্রের।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বিকেলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী আবাসন, নির্মাণ ও ফার্নিচার খাতের ব্যবসায়ীরা প্রথম আলোর সব ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, ‘প্রথম আলোর ভালো উদ্যোগগুলোর সঙ্গে আমরাও যুক্ত থাকতে চাই।’
হাতিল ফার্নিচারের চেয়ারম্যান সেলিম এইচ রহমান বলেন, এই অর্জন শুধু প্রথম আলোর গর্ব নয়, এ অর্জন দেশের জন্যও গৌরবের।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্রিডেন্স হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুল করিম, ইনটেক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম, রাতুল প্রপার্টিজের উপব্যবস্থাপনা পরিচালক আলীনুর রহমান, রিচমন্ড ডেভেলপারসের পরিচালক ইউসুফ আলী, এনার্জি প্যাকের প্রতিষ্ঠান জি-গ্যাসের ব্যবসা বিভাগের প্রধান আবু সাঈদ, র্যাংগস প্রপার্টিজের বিপণন বিভাগের প্রধান শাফকাত রহমান, কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেটের প্রধান বিক্রয় কর্মকর্তা মো. আরিফ খান, নাভানা রিয়েল এস্টেটের মহাব্যবস্থাপক নজরুল ইসলাম, এডিসন রিয়েল এস্টেটের উপমহাব্যবস্থাপক তায়েবুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের সহযোগী পরিচালক হাসনাইন আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান ইজি বিল্ডের সহকারী ব্যবস্থাপক হাসান রিসাদ, আইডিএলসি ফাইন্যান্সের সহকারী ব্যবস্থাপক মো. ফেরদৌস ইসলাম প্রমুখ।